ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গাজীপুরে বিল থেকে ভাসমান অবস্থায় দু‌ই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুর মহান‌গরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকায় বিল থেকে ভাসমান অবস্থায় দু‌ই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জুলাই) রাত ১১টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুই জনকে হত্যা করে কুচুরী পানার নীচে লুকিয়ে রেখেছে দুর্বৃত্তরা । নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।


কোনাবাড়ী মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, জিএমপি কোনাবাড়ি থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকায় বিলের পানিতে পাশা-পাশি জোড়া মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১১টার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছালে লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে ।


ওসি আরও জানায়, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তাদের হত্যার পর বিলের পানিতে কচুরী পানার নীচে লুকিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। দুই জনের গলায় কাটা দাগ রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑